তাপ ও সমস্যাবলী

ডাঃ পলাশ দাস

সম্পাদক, উত্তর দমদম সমাজ কল্যাণ সমিতি 

কার্বন ডাই অক্সাইডের মতো গ্রিন হাউস গ্যাস বাতাসে নির্গত হওয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে । ভারতের জনঘনত্ব, দারিদ্র্য, ভৌগোলিক অবস্থান, দুর্বল স্বাস্থ্যব্যবস্থা ইত্যাদি এই তাপমাত্রাকে বাড়তে সহায়তা দিচ্ছে। এই উচ্চ তাপে স্বাস্থ্যকে ঠিক রাখা নিজের একটি গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে।

উচ্চ তাপপ্রবাহের ফল কি হতে পারেঃ

ঘামাচি (Heat Rash), পা ও গোড়ালি ফোলা (Heat Oedema), হাত ও পায়ের পেশীটান (Heat Tetany), যন্ত্রণাসহ পেশীটান (Heat Cramps), মূর্ছা যাওয়া (Heat Syncope), তাপ-ক্লান্তি (Heat Exhaustion), উচ্চ তাপপ্রাপ্তি (Hyperpyrexia, Hyperthermia), অজ্ঞানপ্রাপ্তি (Heat Stroke) ইত্যাদি । তাপজনিত কারণে মৃত্যূ হওয়ার ঘটনা প্রায়শই দেখা যায় । হাসপাতালে অজ্ঞানপ্রাপ্ত  আগত রোগীর ক্ষেত্রে এই সম্ভাবনা প্রভূত পরিমানে বিদ্যমান ।

কারা বেশী আক্রান্ত হয়ঃ

ঘন বসতি পূর্ণ এলাকার মানুষ, লিম্ন আয়সম্পন্ন মানুষ, উচ্চ তাপ প্রবাহ এলাকার শ্রমিক, মাঠেময়দানে কর্মরত স্বাস্থ্যকর্মী, ট্রাফিক পুলিস, রাস্তায় থাকা শিশু, খনি শ্রমিক ইত্যাদি মানুষজন তাপ প্রবাহের দ্বারা বেশী আক্রান্ত হন । এদের মধ্যে বেশী বয়সের মানুষ, শিশু, অন্তসত্বা মা, কাজে অক্ষম মানুষ, ওষুধের ওপর নির্ভরশীল মানুষ বেশী করে তাপ প্রবাহের সমস্যায় পড়েন ।

আমাদের কি করণীয়ঃ

পরিবেশের তাপজনিত সমস্যায় মানুষের আক্রান্ত হওয়ার পর চিকিৎসা দেওয়া ও নেওয়া সময় সাপেক্ষ ও জটিল । যাতে এই তাপজনিত সমস্যায় না ভূগি তারজন্য প্রতিরোধ ব্যবস্থা যদি গ্রহণ করা যায়, তা অনেক সহজ, সস্তা ও কার্যকর ।

১। প্রয়োজন ছাড়া চড়া রোদে (সকাল ১১টা – ৪টে) বাইরে যাওয়া ঠিক নয় । রোদ-তাপ থেকে দূরে ঘরে থাকুন ।

২। বেশী তাপমাত্রায় বাইরে কাজ থাকলে ঢিলেঢালা সাদা পোশাক পড়ুন, ছাতা ব্যবহার করুন এবং রোদ চশমা পড়ুন ।  

৩। রোদে কাজ করলে প্রতি ঘণ্টায় প্রচুর (এক লিটার) জলপান করুন । একবার দুবার নুন-চিনির শরবত খেতে পারলে ভালো । মাথায় চওড়া হ্যাট পড়ুন ।

৪।  রোদে কাজের ক্ষেত্রে নিয়ন্ত্রণ দরকার । কাজের মাঝে ছায়ায় এসে বিশ্রাম নিতে হবে । মাথা যন্ত্রণা বা মাথা ঘোরালে কাজ থেকে অব্যাহতি নিতে হবে বা দিতে হবে ।

৫। অসুস্থ মানুষকে বাড়িতেও নিয়ম করে ঘন ঘন সাধারণ স্বাস্থ্য পরীক্ষার আওতায় থাকতে হবে । আত্মীয়জনেরা তা লক্ষ রাখবেন । খারাপ হলে চিকিৎসকের পরামর্শ নিন ।

Picture Courtesy: The Logical Indian

Comments

Popular posts from this blog

বিশ্ব পরিবেশ দিবস

ক্রোকোডাইল আইল্যান্ড