Posts

ক্রোকোডাইল আইল্যান্ড

Image
[ফার্মাসিস্ট শ্রী অশোক নাগ রায়ের প্রয়াণে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপনের উদ্দেশ্যে ২০১৮ সালে উত্তর দমদম সমাজ কল্যাণ সমিতির মুখপত্র 'অন্য দৃষ্টি' পত্রিকায় প্রকাশিত তাঁর একটি সাক্ষাৎকার পুনঃপ্রকাশ করা হল।]  স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কিত পর্যালোচনা এবং একটি তথ্যবহুল সাক্ষাৎকার  ' ডাক্তার মানে তো মানুষ নয়, আমাদের কাছে সে তো ভগবান ' - নচিকেতার এই বিখ্যাত গানের বিধাতা স্বয়ং আজ রুঢ় বাস্তবের মাটিতে দাঁড়িয়ে। বেশকিছু বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যু, অতি খরচ, তৎপরতার অভাব এবং জনরোষের প্রতিফলনকে কেন্দ্র করে রাজ্য সরকার ১৬ই মার্চ ২০১৭য় পশ্চিমবঙ্গ স্বাস্থ্য আইন বলবৎ করেছে। এই আইন চিকিৎসাকে পরিষেবা ব্যবসার স্বীকৃতি দেওয়ার সাথে সাথে সেবার মনোবৃত্তি নিয়েই মুনাফা করার স্ববিরোধী নিদান দিয়েছে। এই আইন রোগী চিকিৎসা সম্পর্কিত কিছু কড়া নিদান, যেমন দুর্ঘটনাগ্রস্থ রোগীর টাকা় দেওয়ার ক্ষমতা বিবেচনা না করেই চিকিৎসা শুরু করা, চিকিৎসার প্যাকেজের খরচ আগে থেকেই জানিয়ে দেওয়া ও অপরিবর্তিত রাখা, জনগণের অভিযোগ নথিভূক্ত করা ইত্যাদি, দিলেও তার ফাঁকফোকর সরকারের তোলাবাজির উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছে। এই ...

বিশ্ব পরিবেশ দিবস

Image
বিমল কান্তি দাশ গুপ্ত   পরিবেশ হল প্রতিটি বস্তুর সৃষ্টি আর তার টিকে থাকবার প্রাথমিক শর্ত। সে বস্তু সপ্রাণ হতে পারে আবার আপাত নিষ্প্রাণও হতে পারে। শর্তের অর্থাৎ পরিবেশের স্বাভাবিক বদল বস্তুর ওপর স্বভাব বশেই ক্রিয়া করে। বস্তুর বদল ঘটে। আকারে প্রকারে তার স্বভাবেও। এই নিয়ম প্রত্যক্ষ হয় জন্ম বেড়ে ওঠা আর মৃত্যুর চেহারা নিয়ে। এই নিয়ম পরিবেশের নিজের বেলাতেও সত্য।  আ র এই সূত্রেই জানা গেছে মানুষের আগমনের আগের অনেক অনেক যুগের কাহিনি। আর সে কাহিনির নিয়ামক ছিল পরিবেশের নিজের স্বভাবে থাকা বিবর্তনের সত্য। রাতের আকাশে দেখা দেয় অসংখ্য আলোর বিন্দু। এই বিমদুগুলির মাঝের শূন্য স্থান ভরে আছে অনন্ত আঁধার। এই আলোর বিন্দুরা হল নক্ষত্র। এদের জন্ম আছে। বৃদ্ধি আছে। মৃত্যু আছে। আঁধার পাথারে এরা যে ছোটাছুটিও করে। সে তো খালি চোখেই দেখতে পাই রাতের আকাশে। এমনই এক নণক্ষত্র আমাদের সূর্য।  আরও এক বড় নক্ষত্র পাশ দিয়ে যাবার কালে সূর্যকে সঙ্গে নিতে চায়। নারাজ সূর্যের সঙ্গে টানাটানিতে খানিক খোয়া গেলেও ধরে রাখে ছিন্ন অংশ নিজের সীমানায়। আর পৃথিবীরও স্থান হয়ে গেল নক্ষত্রমণ্ডলে। সূর্যের সংসারে।  সূর্য শক্তি। ...

তাপ ও সমস্যাবলী

Image
ডাঃ পলাশ দাস সম্পাদক, উত্তর দমদম সমাজ কল্যাণ সমিতি  কার্বন ডাই অক্সাইডের মতো গ্রিন হাউস গ্যাস বাতাসে নির্গত হওয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে । ভারতের জনঘনত্ব, দারিদ্র্য, ভৌগোলিক অবস্থান, দুর্বল স্বাস্থ্যব্যবস্থা ইত্যাদি এই তাপমাত্রাকে বাড়তে সহায়তা দিচ্ছে। এই উচ্চ তাপে স্বাস্থ্যকে ঠিক রাখা নিজের একটি গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে। উচ্চ তাপপ্রবাহের ফল কি হতে পারেঃ ঘামাচি (Heat Rash), পা ও গোড়ালি ফোলা (Heat Oedema), হাত ও পায়ের পেশীটান (Heat Tetany), যন্ত্রণাসহ পেশীটান (Heat Cramps), মূর্ছা যাওয়া (Heat Syncope), তাপ-ক্লান্তি (Heat Exhaustion), উচ্চ তাপপ্রাপ্তি (Hyperpyrexia, Hyperthermia), অজ্ঞানপ্রাপ্তি (Heat Stroke) ইত্যাদি । তাপজনিত কারণে মৃত্যূ হওয়ার ঘটনা প্রায়শই দেখা যায় । হাসপাতালে অজ্ঞানপ্রাপ্ত  আগত রোগীর ক্ষেত্রে এই সম্ভাবনা প্রভূত পরিমানে বিদ্যমান । কারা বেশী আক্রান্ত হয়ঃ ঘন বসতি পূর্ণ এলাকার মানুষ, লিম্ন আয়সম্পন্ন মানুষ, উচ্চ তাপ প্রবাহ এলাকার শ্রমিক, মাঠেময়দানে কর্মরত স্বাস্থ্যকর্মী, ট্রাফিক পুলিস, রাস্তায় থাকা শিশু, খনি শ্রমিক ইত্যাদি মানুষজন তাপ প্রবাহের দ্বারা...